× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

admin
হালনাগাদ: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঢাকা, ১৩ অগ্রহায়ণ (২৮ নভেম্বর) :  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় দলের সকল খেলোয়াড় কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের এ মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ নারী ক্রিকেট দলের এ সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি আশা করি, ভবিষ্যতেও বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাফল্যের জয়যাত্রা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত র‌্যাংকিংয়ের সেরা আটে থাকা দলগুলো আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেবে। গতকাল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।


এ ক্যটাগরির আরো খবর..