× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

আইনজীবীরা আবারও সাংবাদিক পেটালেন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে সাংবাদিক পেটালেন আইনজীবীরা আবারও। দিল্লির পাটিয়ালা হাউজ কোর্ট প্রাঙ্গণে সোমবার এক সাংবাদিককে বেধড়ক পেটান তারা। এর দুই দিন আগে একই স্থানে গণমাধ্যমকর্মীদের ওপর হাত তোলেন আইনজীবীরা।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্রনেতা কানহাইয়া কুমারের বিরুদ্ধে সোমবার রাষ্ট্রদ্রোহ মামলার শুনানির আগে সাংবাদিকদের লাঞ্ছিত করেন আইনজীবীরা। বুধবারও ওই ছাত্রনেতার মামলার শুনানির আগে এক সাংবাদিককে পেটালেন তারা। সোমবারের মতো বুধবারও বিক্রম চৌহান নামে এক আইনজীবী হামলার নেতৃত্ব দেন। তা ছাড়া জেএনইউর ছাত্র ও শিক্ষকদের ওপর আইনজীবীরা যে হামলা চালায়, তারও নেতৃত্ব দেন চৌহান।

অভিযোগ উঠেছে, আইনজীবীরা যখন সাংবাদিকের ওপর হামলা চালায় তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল। সোমবারও একই আচরণ করে পুলিশ। তবে এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। এদিকে পরিস্থিত নিয়ন্ত্রণে রাখতে আরো বেশি পুলিশ সদস্য পাটিয়ালা হাউজ কোর্টে মোতায়েন করা হয়েছে।

এদিকে আইনজীবীরা এক জানিয়েছেন, তারা কিছু করেননি। কারো গায়ে হাত তোলেননি তারা। তবে আদালত চত্বরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আইনজীরা।

বুধবার কুমারকে মেট্রোপলিটন মেজিস্ট্রেট কোর্টে তোলার কথা রয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় গত সপ্তাহে গ্রেফতার করা হয় জেএনইউর ছাত্রনেতা কুমারকে। সন্ত্রাসী আফজাল গুরুকে নিয়ে বিতর্কিত মন্তব্য ও ইভেন্ট করায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।

এ নিয়ে ভারতের ছাত্ররাজনীতিতে গরম হাওয়া বইছে। ছাত্রনেতা কুমারের মুক্তির দাবিতে এবং গ্রেফতারের প্রতিবাদে প্রায় অর্ধশতাধিক বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডাকা হয়।


এ ক্যটাগরির আরো খবর..