সেতু মন্ত্রী বলেন, আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে। তাতে উপস্থিত থাকবেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভা থেকে এ বিষয়ে একটি যৌক্তিক সিদ্ধান্ত আসবে বলে মনে করছেন ওবায়দুল কাদের। পাশাপাশি শনিবার (২৭ নভেম্বর) বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা বাস মালিকদের সঙ্গে বসে এ ব্যাপারে যৌক্তিক সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।