× Banner
সর্বশেষ

নিউজ ডেস্ক

নবীগঞ্জ ইউনিয়ন নির্বাচনে আচরনবিধি লংঘন করায় ২ চেয়রাম্যান ও ২ মেম্বার প্রার্থীকে জরিমানা

admin
হালনাগাদ: সোমবার, ২২ নভেম্বর, ২০২১

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ আগামী ২৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধিমালার ৭ ও ১১ নং বিধি লংঘন  করে মিছিল-শোডাউন/ জনসভা করা অপরাধে  ২২ নভেম্বর সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্ত নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনি উপজেলার  ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী  নোমান হোসেনকে (ঘোড়া  প্রতীক) ৫ হাজার টাকা,  একই  ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সায়েদ উদ্দিন  জায়দুলকে (মোটর সাইকেল  প্রতীক) ৫ হ্জার টাকা, ৪নং দিগলবাক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য প্রার্থী  ইউসুফ আলীকে(মোরগ  প্রতীক) ৩ হাজার টাকা এবং ৪ নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সুলতান আহমদকে(টিউবওয়েল প্রতীক) ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্ত নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, নির্বাচনী আচরনবিধি প্রতিপালনে অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..