স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আ,লীগের ১৫ স্বতন্ত্র প্রার্থীকে দল থেকে বহিঃস্কারের সুপারিশ করেছে জেলা আওয়ামীলীগ।
যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম নয়ন ও সেক্রেটারী শাহিন চাকলাদার সাক্ষরিত এক চিঠিতে স্বতন্ত্র প্রার্থীদের বহিঃস্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামীলীগকে সুপারিশ জানান।
রোববার সকালে জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন স্বতন্ত্র প্রার্থীদের বহিঃস্কারের সুপারিশের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসব স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থীরা হলেন, শার্শা উপজেলা ডিহি ইউনিয়নের সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান, সহসভাপতি হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, লক্ষণপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শামছুর রহমান, বাহাদুরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুর রহমান,পুটখালী ইউনিয়নের নবগত আওয়ামী লীগ নেতা নাছির উদ্দীন, গোগা ইউনিয়নের ওয়ার্ড সভাপতি তবিবুর রহমান, কায়বা ইউনিয়নের এান ও সমাজ কল্যান বিষয় সম্পাদক আলতাপ হোসেন, বাগ আঁচড়া ইউনিয়নের আব্দুল খালেক, উলাশী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি উপজেলা কৃষকলীগের সভাপতি আয়নাল হক, উপজেলা যুবলীগের সেক্রেটারী সোহরাব হোসেন, নিজামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল আলম বাটুল, নিজামপুর ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিনুর রহমান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবাহক সেলিম রেজা বিপুল।
জানা যায়, ২৮ নভেম্বর যশোরের শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০ টিতে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বর্তমান তিন ইউপি চেয়ারম্যানসহ ৪৩ জন নৌকা প্রার্থীর বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রচার প্রচারনা চালাচ্ছেন। এদের মধ্যে গত সপ্তাহে অনেকে বসে গলেও ১৫ জন স্বতন্ত্র প্রার্থী এখনো নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। এতে এলাকায় উত্তেজনা ও সহিংসতা বাড়ছে। ফলে তাদের বিরুদ্ধে বহিঃস্কারের জন্য সুপারিশ পাঠায় কেন্দ্র কমিটির কাছে।
এ ক্যটাগরির আরো খবর..