× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিনোদন ডেস্ক

ইরফান সাজ্জাদ ইংরেজীতে কথা বলার রোগে ভুগছে

admin
হালনাগাদ: রবিবার, ২১ নভেম্বর, ২০২১
ইংলিশ রানা

বিনোদন প্রতিবেদক : ইরফান সাজ্জাদ ইংরেজীতে কথা বলার রোগে ভুগছে। তার সাথে কেই ইংরেজীতে কথা না বললে সে উত্তেজিত হয়ে যায়। বিষয়টি মারামারির পর্যায়ে ঠেকে। বাসার কাজের বুয়া, দারোয়ান, ভাড়াটিয়া তার এই কর্মকান্ডে অতীষ্ট।

তার ইংরেজী বলার ধরণ ও শব্দ-দুটোই হাস্যকর। লোকে তাকে পাগল ভাবতে শুরু করে। এদিকে বাসার নতুন ভাড়াটিয়া চমক ও তার বাবা। বাংলায় স্নাতক পড়া চমককে সবাই ইরফানের এই ইংরেজী বলা সম্পর্কে জানায়। ইরফানের ভুল ইংরেজী শুনে বিরক্ত হয় চমক। এই বিরক্তি বাড়তে থাকে। তারা এই পাগলের বাড়িতে আর থাকতে চায় না। এদিকে ইরফানের মা চমককে পছন্দও করে ফেলেছে। এখন কি করবে ইরফান?

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ইংলিশ রানা’। মেহেদী হাসান রানার গল্প ভাবনায় নাটকটি পরিচালনা করেছেন নয়ন। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, চমক, এম শফি, রকি খান, শিখা মৌ, পামির এবং আরও অনেকে। আরটিভির প্রযোজনায় নাটকটির চিত্রগ্রহণ করেছেন মীর হান্নান। প্রধান সহকারি পরিচালক ছিলেন সাকিব মাহমুদ শাওন। সম্পাদনা ও রং বিন্যাস করেছেন সাইফুল হক, আবহ সঙ্গীত করেছেন সিজু।

সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই ইংলিশ রানা আরটিভিতে প্রচারিত হবে


এ ক্যটাগরির আরো খবর..