× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি

আগৈলঝাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ঘটনায় একজনের মৃত্যু

Dutta
হালনাগাদ: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
নির্বাচন পরবর্তী সহিংসতা

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় একজনের মৃত্যু হয়েছে। ওই মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের ৩নং ওয়ার্ডের বিজয়ী আপেল মার্কার প্রার্থী মো.শামীম মিয়া নিকচানের সমর্থকদের মারধরসহ নির্বাচনী অফিস গত ১২ নভেম্বর ভাংচুর করেন পরাজিত টিউবয়েল মার্কার মেম্বর প্রার্থী ইউনুস মিয়ার কর্মী সমর্থকরা।

পুনরায় ১৩ নভেম্বর ভ্যান চালক মোকলেচ মিয়াকে পরাজিত টিউবয়েল মার্কার মেম্বর প্রার্থী ইউনুস মিয়ার কর্মী সমর্থকরা মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। মোকলেচ মিয়া হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গতকাল সোমবার সকালে মারা যান।

এঘটনায় আপেল মার্কার প্রার্থী মো.শামীম মিয়া নিকচানের সমর্থক ইলিয়াস মিয়া বাদী হয়ে এনামুল হাওলাদার, তানভীর ফকিরসহ ১০-১২ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই হত্যা মামলার আসামী খাজুরিয়া গ্রামের কহিল উদ্দিনের ছেলে রফিক মিয়াকে নিজ বাড়ি থেকে রোববার রাতে পুলিশ গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের গতকাল সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। মোকলেচের লাশ পোষ্ট মর্ডেমের জন্য গতকাল সোমবার দুপুরে বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..