× Banner
সর্বশেষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ বাগেরহাটের লবণাক্ত মাটি ও পানির লড়াইয়ে যেভাবে পাশে আছে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় দেশ’ যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নিউজ ডেস্ক

শরীয়তপুরে ভোট শুরুর আগেই হামলা-ভাঙচুর, আহত ২০

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
ভোট শুরুর আগেই হামলা

শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নে ভোট শুরুর আগেই প্রার্থীদের সমর্থকদের মধ্যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উপরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নৌকার সমর্থক জাহাঙ্গীর তার লোকজন নিয়ে প্রতিদ্বন্দ্বী মোশারফ দেওয়ান ও তার সমর্থকদের বাড়িতে হামলা চালায়। ঘটনাটি টের পেয়ে মোশারফের লোকজন বাধা দিলে ২ পক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়। এরপর ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

মোশারফ বলেন, জাহাঙ্গীর ও তার সমর্থকরা সকালে আমার ও সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট করে। এ সময় আহত ১০ থেকে ১২ জনকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।

অন্যদিকে জাহাঙ্গীরের অভিযোগ, আমার প্রতিদ্বন্দ্বী নিজেরাই ঘরবাড়ি ভেঙে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। আমাদের লোকজনের ওপর হামলা করে ১০ জনকে আহত করেছে।

এ বিষয়ে শরীয়তপুর সদরের পালং মডেল থানার (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ আছে। কি কারণে ঘটনাটি ঘটেছে বা কারা ঘটিয়েছে তদন্ত চলছে।


এ ক্যটাগরির আরো খবর..