× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভারতে এক স্কটিশ গ্রেফতার ধর্ষণের অভিযোগে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে স্কটল্যান্ডের এক নাগরিক ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে।

অভিযোগকারী নারী জানিয়েছেন, বিয়ের প্রলোভন দিয়ে তার সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করে এই স্কটিশ। পরে তাকে বিয়ে করতে অস্বীকার করে। তাদের মধ্যে প্রায় পাঁচ মাস ধরে সম্পর্ক চলছে।

বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গ্রেফতারকৃত স্কটিশ ওই নারীর সঙ্গে সময় কাটানোর কথা এবং তাদের মধ্যে দৈহিক সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন।

আদালতে অভিযোগ প্রমাণিত হলে স্কটল্যান্ডের এই নাগরিকের সাত থেকে ১০ বছরের জেল হতে পারে।

পুলিশের পরিদর্শক সতীশ শর্মা জানিয়েছেন, অভিযোগে ওই নারী বলেছেন, তার সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায় অন্য এক নারীর সঙ্গেও তার সম্পর্ক চলছিল। যে কারণে তিনি থানায় অভিযোগ করেন। সতীশ শর্মা আরো জানান, অভিযুক্ত স্কটিশ স্বীকার করেছেন, ওই নারীর সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল এবং তিনি তাকে বিয়ে করতে চেয়েছিলেন।

অভিযুক্তকে ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এই সময়ে তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..