× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক

রাণীনগরের বড়গাছা ইউপির নৌকা প্রার্থী মতিনের নির্বাচনী পথসভা

admin
হালনাগাদ: সোমবার, ৮ নভেম্বর, ২০২১
রাণীনগরের বড়গাছা ইউপির নৌকা প্রার্থী মতিনের নির্বাচনী পথসভা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মতিনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার বড়গাছা ইউনিয়নের দেউলা বাজার, ভাটকৈ বাজার, কাটরাশইন বাজার, গহেলাপুর বাজারসহ বিভিন্ন বাজারের মোড়ে মোড়ে পথসভা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদা বেগম, বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রবীন্দ্রনাথ চক্রবর্তী, সহ-সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ওসমান আলী মন্ডল, আনসার আলী, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তপছের আলী, বড়গাছা ইউনিয়ন যুবলীগের সভাপতি রঞ্জিত কুমার সাহা, বড়গাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠু সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় নৌকা প্রার্থী আব্দুল মতিন বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। তাই দলমত নির্বিশেষে সকল ভোটারদের নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..