× Banner
সর্বশেষ
উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন

কেন চকলেট হার্টের জন্য ভালো?

admin
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: চকোলেট খেলে বেশি দিন বাঁচা যায়, আর হৃদপিণ্ডকেও ভালো রাখা যায়। চকোলেটকে হার্টের স্বাস্থ্য ভালো রাখার একটি অন্যতম খাবার হিসেবে ধরা হয়। এটি হৃদস্পন্দর ভালো রাখে, আর হৃদপিণ্ডকেও স্বাস্থ্যকর রাখে।

এক থেকে দুই পিস ছোট চকোলেট শরীরে শক্তি জোগায়। শরীরকেও ফিট রাখে। তবে আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হন তাহলে চকোলেট এড়িয়ে যাওয়াই শ্রেয়।

গবেষণায় বলা হয়, কালো চকোলেট খাওয়া যাদের অভ্যাস তাদের কার্ডিওভাসকুলার পদ্ধতি অনেক ভালো থাকে। জীবনযাত্রাবিষয়ক বোল্ডস্কাইয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে হার্টের জন্য চকোলেট খাওয়ার গুণের কথা।

হৃদরোগ প্রতিরোধ করে

কালো চকোলেটের একটি প্রধান উপাদান কোকো। এটি হদরোগ প্রতিরোধ করে। করনারি হৃদরোগ ও ভালভের রোগ হওয়ার ঝুঁকি কমায়।

রক্তনালি ভালো রাখে

যেসব গাছ থেকে কোকো উৎপন্ন হয় সেগুলো অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। আর অ্যান্টি অক্সিডেন্ট হার্টের জন্য ভালো। এক পিস কালো চকোলেট প্রতিদিন খেলে হৃদপিণ্ডের রক্তনালিগুলো ভালো থাকে।

রক্ত সঞ্চালন

কালো চকোলেট শরীরের অনেক উপকার করে। এটি রক্তসঞ্চালন ভালো করে। আর রক্তসঞ্চালন ভালো থাকলে ব্লকেজ হওয়া প্রতিরোধ হয়, হার্ট অ্যাটাক থেকে সুরক্ষা পাওয়া যায়।

উচ্চ রক্তচাপ কমায়

কালো চকোলেট খেলে উচ্চ রক্তচাপ কমে। আর উচ্চ রক্তচাপ হার্টের ঝুঁকির কারণ। যদি আপনি উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন এক টুকরো কালো চকোলেট খেতে পারেন।

বাজে কোলেস্টেরলের সাথে লড়াই

শরীরে বাজে কোলেস্টেরল কমাতে এক টুকরো কালো চকোলেটও খাদ্যতালিকায় রাখতে পারেন।ক্ষতিকর কোলেস্টেরল বেড়ে গেলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়ে।

মানসিক চাপ কমায়

মানসিক চাপ হার্টের রোগ বাড়ায়। এটি নীরব ঘাতকের মতো কাজ করে। মানসিক চাপ কমাতে কালো চকোলেট খেতে পারেন। এটি মস্তিষ্ক থেকে সুখী হরমোনের জোগান দেয়।


এ ক্যটাগরির আরো খবর..