× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

১৪ দলের মানববন্ধন সোমবার

admin
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

পাকিস্তানের অব্যাহত বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র, কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড ও মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসনের বক্তব্য নিয়ে সৃষ্ট বিতর্কের প্রতিবাদে সোমবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত রাজধানীর ১৪টি স্থানে মানববন্ধন করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
ঢাকা মহানগরীতে এ মানববন্ধন কর্মসূচি গাবতলী, শ্যামলী, আসাদ গেট, ২৭নং রোড, রাসেল স্কয়ার, গ্রিন রোড, বসুন্ধরা, সোনারগাঁও হোটেল, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, পল্টন মোড়, নূর হোসেন স্কয়ার, বঙ্গবন্ধু স্কয়ার, গুলিস্তান পার্ক, ইত্তেফাক মোড়, রাজধানী মার্কেট, সায়েদাবাদ, যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এতে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
১৪ দলের দপ্তর সমন্বয়ক ও আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..