× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

অশ্বিনের কল্যানে সিরিজ ভারতের

admin
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: অশ্বিনের দারুণ বোলিংয়ে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে সহজে হারিয়েছে ভারত। ৯ উইকেটের বড় জয়ে তিন ম্যাচের সিরিজও ২-১ ব্যবধানে জিতে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।

বিসাখাপাতনামে রোববার টস হেরে ব্যাট করতে নেমে অশ্বিনের স্পিন বিষে নীল হয়ে ১৮ ওভারে মাত্র ৮২ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

ওপরের দিকের প্রথম পাঁচ ব্যাটসম্যানদের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল দুজন- ডাসুন শানাকা (১৯) ও থিসারা পেরেরা (১২)।

প্রথম ওভারে ২ উইকেট নেন অশ্বিন। সব মিলিয়ে ৪ ওভারে মাত্র ৮ রানের বিনিময়ে ৪ উইকেট নেন এই অফ স্পিনার। আরেক স্পিনার সুরেশ রায়না ২ ওভারে ৬ রান খরচায় নেন ২ উইকেট।

৮৩ রানের স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে শুধু রোহিত শর্মার উইকেট হারিয়ে ৩৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। শিখর ধাওয়ান ৪৬ ও অজিঙ্কা রাহানে ২২ রানে অপরাজিত ছিলেন। রোহিতের ব্যাট থেকে আসে ১৩ রান।

ম্যাচ এবং সিরিজ সেরার পুরস্কার জিতেছেন অশ্বিন। সিরিজে ৩ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন এই অফ স্পিনার।


এ ক্যটাগরির আরো খবর..