× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

মেহেরপুরে ব্যবসায়ী হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন

admin
হালনাগাদ: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুরের কুলবাড়িয়া গ্রামের ব্যবসায়ী হারুন-অর রশিদ হত্যা মামলায় একই গ্রামের রহমান আলী (৪৮) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একমাসের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। আজ রোববার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক টি এম মূসা এ রায় প্রদান করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, ২০০৮ সালের ২৪ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের ব্যাবসায়ী হারুন-আর রশিদকে চাঁদার দাবিতে অপহরণ করে নিয়ে যায় একই গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে রহমান আলী সহ তার লোকজন। ঐদিন রাতেই পার্শ্ববর্তী হলদেপাড়া মাঠে নিয়ে গিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরদিন নিহতের ছেলে সুরুজ আলী বাদি হয়ে ৯ জনকে আসামী করে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই গোলাম মোহম্মদ ওই ৯ জনকে আসামী করে আদালতে চার্জশিট প্রদান করেন। মামলায় ১৫ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামী হারুর আর রশিদ দোষী প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও বাকিদের খালাশ প্রদান করেন আদালত।

মামলায় রাষ্ট্র পক্ষের কৌসুলি ছিলেন অতিরিক্ত পিপি অ্যাড. কাজী শহিদুল হক ও আসামী পক্ষের কৌসুলি ছিলেন অ্যাড. আব্দুল মতিন ও অ্যাড. ইব্রাহীম শাহীন।


এ ক্যটাগরির আরো খবর..