× Banner
সর্বশেষ
আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক আর্থ অবজারভেশন স্যাটেলাইটসহ ডিজিটাল প্রযুক্তিতে বাংলাদেশ ও ফ্রান্স সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব ১৫ সরকারি হাসপাতালে অত্যাধুনিক হেমাটোলজি মেশিন, দ্রুত ও নির্ভুল রক্ত পরীক্ষায় বাড়বে চিকিৎসাসেবা আইএমএফ নতুন কর্মসূচির ভিত্তিতে একমত, ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করবে সরকার: অর্থমন্ত্রী বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী

নিউজ ডেস্ক

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করা হবে -স্থানীয় সরকার মন্ত্রী

Dutta
হালনাগাদ: রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
সম্প্রীতি রক্ষায় প্রতিটি ওয়ার্ডে কমিটি

ধর্মীয় সম্প্রীতি রক্ষার মাধ্যমে দেশে সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

 

আজ মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে অনলাইনে আয়োজিত দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও মানুষের মধ্যে বিরোধ সৃষ্টির অপতৎপরতা বন্ধে স্থানীয় সরকার বিভাগের নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাগণের পরামর্শ গ্রহণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার লক্ষ্যে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশনা প্রদান করেন মন্ত্রী।

 

মন্ত্রী বলেন, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে ধর্মের মধ্যে বিভেদ ও উগ্রবাদ তৈরি করে দেশে অশান্তি সৃষ্টির অপচেষ্টা করছে। তাদেরকে শক্ত হাতে মোকাবিলা করার জন্য ইউনিয়ন পরিষদের মেম্বারসহ তৃণমূল নেতাকর্মী, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সকল ধর্মের মানুষকে অন্তর্ভুক্ত করে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করতে হবে। সমাজের মধ্যে কারা বিভিন্ন অপকর্ম, অপপ্রচার চালায় তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই কমিটি কাজ করবে বলেও জানান তিনি।

 

ধর্মীয় সম্প্রীতি রক্ষার দায়িত্ব স্থানীয় জনপ্রতিনিধিদের নিতে হবে উল্লেখ করে মোঃ তাজুল ইসলাম আরো বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট এবং জনগণের মধ্যে বিরোধ সৃষ্টির জন্য একটি মহল অপতৎপরতা চালাচ্ছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিদের সতর্ক অবস্থানে থেকে এসকল দুর্বৃত্তদের প্রতিহত করতে হবে।

 

মন্ত্রী বলেন, মানুষের কল্যাণের জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি বজায় রাখা স্থানীয় সরকারে নির্বাচিত জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। হিন্দু-মুসলিমকে মুখোমুখি করে কেউ যাতে দেশে অরাজকতা সৃষ্টি করতে না পারে। মসজিদ-মন্দিরসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতে নজর রাখতে হবে যাতে কেউ সুযোগ না নিতে পারে সেদিকে সকল জনপ্রতিনিধিদের সতর্ক থাকার আহবান জানান তিনি।

 

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ সকল সিটি কর্পোরেশনের মেয়র, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসক, ডিডিএলজি, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনলাইনে যুক্ত ছিলেন।

 

দেশের বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ করে সকল সমস্যা মোকাবিলায় অনুপ্রেরণা ও সচেষ্ট করার জন্য সকল নির্বাচিত জনপ্রতিনিধি স্থানীয় সরকার মন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।


এ ক্যটাগরির আরো খবর..