× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসন: ১৩ প্রার্থী চূড়ান্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

জাতীয় ঐক্যের সরকার সংবিধানে সংযোজনের দাবী বাংলাদেশ মুসলিম সমাজের

admin
হালনাগাদ: রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
জাতীয় ঐক্যের সরকার সংবিধানে সংযোজনের দাবী বাংলাদেশ মুসলিম সমাজের

অদ্য ১৭ অক্টোবর ২০২১ রোজ রবিবার সকাল ১১:৩০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেগশ মুসলিম সমাজের উদ্যোগে কুমিল্লায় পূজা মন্ডপে পবিত্র কুরআন অবমাননাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানসহ জাতীয় মসজিদ বাংতুল মোর্কারমে মুসল্লিদের বিক্ষোভ মিছিলে হামলা, গুলিবর্ষন ও সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিলের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোঃ মাসুদ হোসেন কুমিল্লায় পূজা মন্ডপে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে সারা দেশে মূর্তি দিয়ে শয়লাভ করেছেন। সরকারের মন্ত্রী, এমপি, নেতারা ইসলাম বিরোধী বক্তব্য দিচ্ছে। জনগণ সরকারের ইসলাম বিরোধী কর্মকান্ডের প্রতিবাদ করলে জনতার উপর সরকার পেটুয়া বাহিনী দিয়ে নির্বিচারে হামলা, গুলিবর্ষন করে মানুষ হত্যা করছে। ইতিমধ্যে হাজীগঞ্জ, কুমিল্লা, বায়তুল মোর্কারম সহ দেশের বিভিন্নস্থানে জনতার বিক্ষোভ মিছিলে হামলা, গুলিবর্ষন করে অসংখ্য মানুষ হত্যা ও আহত করে। তিনি এই ন্যাককারজনক হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানান।

সরকারকে হুশিয়ারী উচ্চারন করে বলেন সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের চক্রান্ত বন্ধ করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে এক দফা আন্দোলন করে পদত্যাগে বাধ্য করা হবে। আপনারা সরকার পরিচালনায় সর্বদিক থেকে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আপনাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার লক্ষে ফ্যাসিস্ট নীতি গ্রহণ করে জনগণকে জুজুর ভয় দেখানোর জন্য গুম, হত্যা, ধর্ষণ, নির্যাতন চালিয়েছেন। জনগণের বাক স্বাধীনতা হরণ করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন নামক কালো আইন করে গণমাধ্যমে স্বাধীনতা হরণ করেছেন। ব্যাংক-বীমা, শেয়ার বাজার ধ্বংস করেছেন। বিচার বিভাগ নিয়ন্ত্রনে নিয়ে আপনাদের ইচ্ছেমতো আদালতকে ব্যবহার করছেন। গ্যাস-বিদ্যুৎ, পানির বিল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বার বার বৃদ্ধি করে জনগণের পকেট কেটে বিদেশে অর্থ পাচার করছেন। দূর্ণীতিতে গোটা দেশ শয়লাভ করেছেন। বরংবার আপনারা মুসলমান ও ইসলাম ধর্মের প্রতি আঘাত হানছেন। সংখ্যাগরিষ্ট মুসলমানদের এই দেশে ইসলাম ধর্মের বিরুদ্ধে নানান রকম চক্রান্ত করছেন। ইতিমধ্যে মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে দেশে নাস্তিক রাম-বামদের শাহবাগে মিলন মেলা বশিয়ে ইসলাম বিরোধী কর্মকান্ড করে দেশের শীর্ষ ইসলামী নেতাদের মিথ্যা কাল্পনিক মামলায় ফাঁসি দিয়েছেন। অনেক নেতাদের জেলে আবদ্ধ করে রেখেছেন। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টের সামনে মূর্তি বসানোর চেষ্টা করেছেন। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই দেশে আপনাদের ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছেন। অতএব অনতিবিলম্বে সংবিধানে জাতীয় ঐক্যের সরকার সংযোজন করে ক্ষমতা থেকে সঁড়ে দাড়ান।

উক্ত মানববন্ধন সঞ্চালনা করেন বাংলাদেশ মুসলিম সমাজের মহাসচিব ডাঃ মো. মাছুম হোসাইন।

মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন প্রধান অতিথি এনডিপি’র চেয়ারম্যান কে এম আবু তাহের। তিনি তার বক্তব্যে বলেন বিভিন্ন পূজা মন্ডপে হামলা, বিশৃংখলা সরকারের যুবলীগ, ছাত্রলীগ দায়ী। তিনি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এর পদত্যাগ দাবী করেন।

বিশেষ অতিথি ছিলেন ইসলামি ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা সওকত আমীন, দৈনিক সরকার পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মাওলানা ওবায়দুল হক, বাংলাদেশ মুসলিম সমাজের প্রেসিডিয়াম সদস্য জনাব আসাদুল্লাহ দেওয়ান, বাংলাদেশ মুসলিম সমাজের সদস্য রাকিব সিদ্দিকী জিহাদ, মোঃ নাসিম সহ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..