× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

খালেদা জিয়াকে অভিনন্দন জানাল ছাত্রদল

admin
হালনাগাদ: সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ায়।

রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে এলে বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ নেতৃবৃন্দ ফুল দিয়ে অভিনন্দন জানান।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, আবদুল কাইয়ুম, উপ-কোষাধ্যক্ষ এস এম ফজলুল হক, সহপ্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহদফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, বিএনপি নেতা রেহানা আক্তার রানু প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় নেতাদের পর ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মহানগর উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলা কলেজ, তেজগাঁও কলেজ, ঢাকা জেলাসহ বিভিন্ন শাখার নতুন নেতৃবৃন্দ খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শনিবার রাতে ছাত্রদলের ৭৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন বিএনপি চেয়ারপারসন। গঠনতন্ত্র অনুযায়ী ১৫১ সদস্যের কেন্দ্রীয় সংসদ হওয়ার বিধান থাকলেও পদবঞ্চিতদের যুক্ত করতে কমিটির পরিধি কয়েকগুণ বাড়ানো হয় বলে নেতাদের বক্তব্য।


এ ক্যটাগরির আরো খবর..