× Banner
সর্বশেষ
উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা

নিউজ ডেস্ক

ডাসারে দুই কিশোরীর প্রেমিকের কাছে পালিয়ে যাওয়ার অপচেষ্টা অতঃপর উদ্ধার

Dutta
হালনাগাদ: সোমবার, ১১ অক্টোবর, ২০২১
গুলিসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

সৈয়দ রাকিবুল ইসলাম, ডাসার থেকে:  মাদারীপুরের ডাসারে নিখোঁজ হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি করার তিন ঘন্টার মধ্যে দুই কিশোরীকে উদ্ধার করেছে ডাসার থানা পুলিশ। রবিবার (১০ অক্টোবর) দুপুরে গোয়ালন্দ আরিচা ঘাট থেকে তাদেরকে উদ্ধার করা হয়।আজ সোমবার সকালে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃহাসানুজ্জামান ওই কিশোরীদেরকে তার পরিবারের হাতে তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায় যে, উপজেলার পূর্ব পূয়ালী গ্রামের আলমগীর সরদারের মেয়ে মারুফা(১৩) ও একই উপজেলার উত্তর ভাউতলী গ্রামের লোকমান মুন্সির মেয়ে সুমাইয়া আক্তার(১৪)।তারা উভয়ই ঘনিষ্ঠ বান্ধবী।গত শনিবার (৯ অক্টোবর)বিকাল ৪ঃ৩০ টায়  মারুফা ও সুমাইয়া আক্তার আলমগীরের বাড়িতে বেড়াতে আসে।রাতে তারা একসাথে ঘুমায়।পরের দিন সকালে তারা একসাথে নাস্তা খায়।নাস্তা খেয়ে আলমগীর ও তার স্ত্রী ব্যাংকের কাজের জন্য বাড়ি থেকে চলে গিয়ে দুপুরে বাড়িতে ফিরে ঘর তালাবদ্ধ দেখতে পেয়ে মেয়েকে ডাকাডাকি করে না পেয়ে,তখন তার মেয়ের কাছে থাকা মোবাইল ফোনে ফোন দিলে মেয়ে জানায় সে উপজেলার পাথুরিয়ার পাড় বাস স্ট্যান্ডে আছে।বাস স্টান্ড থেকে দুই কিশোরী প্রমিকের সাথে ঢাকার উদ্দেশ্যে সোনার তরী বাসযোগে রওনা দেয়। এসময় আলমগীর সরদার সেখানে গিয়ে তাদেরকে অনেক খোঁজাখুজির পর না পেয়ে ডাসার থানায় এসে সাধারণ ডায়েরি করেন।ওই ডায়েরীর সুত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোরীদের অবস্থান চিহিৃত করে ডাসার থানা পুলিশ।রবিবার দুপুরে ডাসার থানার এসআই সাইদুল ইসলামের নেতৃত্বে ৩ঘন্টার মধ্যে ওই কিশোরীদের উদ্ধার করে ডাসার থানায় নিয়ে আসে।আজ সোমবার  ওসি মোঃ হাসানুজ্জামান কিশোরীদেরকে তাদের পরিবারের হাতে তুলে দেন।মেয়েদেরকে পেয়ে তাদের পরিবার অত্যন্ত খুশী হয়।
ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় নিখোঁজ হওয়া ওই দুই কিশোরীর অবস্থান চিহিৃত করে তাদেরকে  উদ্ধার করা হয়েছে।এবং কিশোরীদের তাদের পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..