× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

মানুষের জীবন বাঁচাতে ও মানবকল্যাণে স্বেচ্ছায় রক্তদান করুন: ডা. তানভীর আহমেদ

admin
হালনাগাদ: রবিবার, ১০ অক্টোবর, ২০২১
মানুষের জীবন বাঁচাতে ও মানবকল্যাণে স্বেচ্ছায় রক্তদান করুন: ডা. তানভীর আহমে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদান মানুষের জীবন বাঁচাতে ও মানবকল্যাণে স্বেচ্ছায় রক্তদান করুন: ডা. তানভীর আহমেদ
প্রথম বার রক্তদান করে আমার খুবই ভালো লেগেছে। রক্তদান একটি মহৎ কাজ। এই মহৎকাজে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ভাবতে ভালো লাগছে আমার রক্তে তিনজন মানুষ উপকৃত হবে। রক্তদান কোনো ভয় নয়, তাই যাঁরা এখানো রক্তদান করেন নাই তাঁরা অবশ্যই মানুষের জীবন বাঁচাতে ও মানবকল্যাণে রক্তদান করুন। রক্তদানে শরীর ও মন ভালো থাকে। আমি নিয়মিত রক্ত দান করতে বিশ্বাসী। আপনারাও নিয়মিত রক্তদান করুন। কথাগুলো বলছিলেন স্বেচ্ছায় রক্তদাতা হিসেবে সম্মাননা সনদ প্রাপ্তির পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাক কান গলা (অটোল্যারিংগোলজি-হেড এন্ড নেক সার্জারি) বিভাগের মেডিক্যাল অফিসার ডা. তানভীর আহমেদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উদ্বোধনকৃত কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে আজ রবিবার ১০ অক্টোবর ২০২১ইং তারিখে অত্র বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য, ডা. তানভীর আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর পুত্র। স্বেচ্ছায় রক্তদাতাদের মাঝে সম্মাননা প্রাপ্ত অনান্যরা হলেনÑ ডা. খান আনিসুর ইসলাম, মোঃ শাহিনুর রহমান, মোঃ শাকিল আহমেদ, মোস্তারিফ মুরসালিন, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ লোকমান মিয়া।

ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আসাদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ডা. শেখ মোঃ সাইফুল ইসলাম শাহীনের সঞ্চালনায় মহতী এই অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আয়েশা খাতুন প্রমুখসহ  উক্ত বিভাগের সম্মানিত শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা: সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস। ছবি: মোঃ সোহেল গাজী ও মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।


এ ক্যটাগরির আরো খবর..