বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: প্লুটোতে হিমমৈলী (বরফের স্তূপ) খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। নিউ হরিজন স্পেসক্রাফট ফিরে আসার পর ডাটা এবং চিত্র বিশ্লেষণ করে নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, প্লুটোতে আইসবার্গ বা হিমশৈলী রয়েছে বেশ বড় আকারের। কয়েক মাইল জুড়ে রয়েছে এই শৈলী এবং বিজ্ঞানীরা এই হিম শীতল অঞ্চলের নাম দিয়েছে স্পুটনিক প্ল্যানাম যার অর্ধেকটাতে রয়েছে বিশাল হৃৎপিণ্ড আকারের হিমশৈলী।
নিউ হরিজনের বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই হিমশৈলীর দলগুলো (ক্লাস্টার) ক্ষুদ্রাকৃতির এবং নিকটবর্তী পাহাড়ে অপরিণত অবস্থায় রয়েছে। সময়ের সাথে সাথে পাহাড়গুলো ভেঙে ছোট ছোট খণ্ডে পরিণত হবে এবং নাইট্রোজেন সমৃদ্ধ গ্ল্যাসিয়ার্স স্পুটনিক প্ল্যানামের সৃষ্টি করবে। এই আইসবার্গ চেইন ধীরে ধীরে সমতলের উপর এগিয়ে আসছে।
একটি বৃহৎ ক্লাস্টারের আয়তন (৬০x৩৫) কিলোমিটার। নাসা বিশ্বাস করে, এই আইসবার্গগুলো কিনারে আসতে আসতে অগভীর বরফ খণ্ডের সৃষ্টি করে। যা স্পুটনিক প্ল্যানামের ফলাফল।
গত গ্রীষ্মকাল থেকে ফ্লাইবাই (নিউ হরিজনস এর একটি দল) পর্বতমালা, অনুর্বর ভূমি এলাকা, অদ্ভুত খাঁজের অঞ্চল এবং বৃহদায়তনের গর্ত এবং বরফ আগ্নেয়গিরি নিয়ে তাদের গবেষণা চালিয়ে যাচ্ছে।