× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

দুর্বল লেভান্তের সামনে দুর্দান্ত বার্সা

admin
হালনাগাদ: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: লা লিগার পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা দলটির নাম এখন লেভান্তে। আর সবার ওপরে বার্সেলোনা। দুদলের শক্তির পার্থক্য বুঝতে আর কোনো পরিসংখ্যানের দরকার আছে কি?

চলতি মৌসুমে বার্সেলোনার পারফরম্যান্স এক কথাই- দুর্দান্ত। দারুণ ছন্দে আছে লুইস এনরিকের দল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তার দল অপরাজিত আছে টানা ২৭ ম্যাচ। আজ দুর্বল লেভান্তের বিপক্ষেই সংখ্যাটা ২৮-এ নিয়ে যাওয়ার সুযোগ বার্সেলোনার। লা লিগায় মুখোমুখি হচ্ছে দুদল। লেভান্তের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। সরাসরি দেখাবে সনি ইএসপিএন চ্যানেল।

বার্সেলোনার কোচ হিসেবে আজ শততম ম্যাচ হতে যাচ্ছে লুইস এনরিকের। মাইলফলকের এই ম্যাচে দারুণ এক রেকর্ড ছোঁয়ারও হাতছানি তার সামনে। লেভান্তের বিপক্ষে না হারলেই বার্সেলোনার কোচ হিসেবে সবচেয়ে বেশি টানা ম্যাচ অপরাজেয়র রেকর্ডে পেপ গার্দিওলাকে ছুঁয়ে ফেলবেন এনরিক। ২০১০ সালের সেপ্টেম্বর থেকে পরের বছরের জানুয়ারি পর্যন্ত টানা ২৮ ম্যাচ অপরাজেয় ছিল গার্দিওলার বার্সেলোনা।

বার্সেলোনা যেরকম ছন্দে আছে তাতে এনরিকের রেকর্ড ছোঁয়া এখন সময়ের ব্যাপার মাত্র। আগের ম্যাচেই কোপা ডেল রের সেমিফাইনালে ভ্যালেন্সিয়াকে ৭-০ গোলের বন্যায় ভাসিয়েছে বার্সা। বার্সা না বলে শুধু মেসি-সুয়ারেজ বললেও ভুল হবে না! ৭ গোলই যে এই দুজনের। লুইস সুয়ারেজ ৪টি; লিওনেল মেসি ৩টি। ওই ম্যাচে ‘এমএসএন’ ত্রয়ীর ‘এন’ অর্থাৎ নেইমার গোল না পেলেও দারুণ খেলেছেন। বার্সার আক্রমনভাগের এই ‘এমএসএন’ ত্রয়ী যেকোনো দলের জন্যই এখন আতঙ্কের নাম।

পরিসংখ্যান বলছে, লা লিগায় বার্সেলোনার বিপক্ষে সর্বশেষ ২১ বারের দেখায় মাত্র একটিতে জিতেছে লেভান্তে। ১৬টিতেই তারা হেরেছে, ৪টি ড্র। আজ লেভান্তেকে হারাতে পারলে শিরোপা লড়াইয়েও এগিয়ে যাবে বার্সা। বর্তমানে বার্সা শীর্ষে থাকলেও তাদের সমান ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। যদিও অ্যাটলেটিকোর ২৩ ম্যাচের বিপরীতে বার্সা দুই ম্যাচ কম খেলেছে। আজ জিতলে তাই শিরোপা লড়াইয়ে বড় লাফই দেবে বার্সা।


এ ক্যটাগরির আরো খবর..