× Banner
সর্বশেষ
আবারো উত্তপ্ত ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়ন মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার-৩ বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল উচ্চশিক্ষার রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২২০ বোতল ল্যাবোরেট সিরাপ উদ্ধার  আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

রিপাবলিকানদের বিতর্ক চলছে

admin
হালনাগাদ: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিতব্য সমর্থকদের ভোটের মাত্র তিন দিন আগে রোববার সাতজন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বিতর্কে অংশ নিয়েছেন।

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীদের জন্য আজকের বিতর্ক ১২তম সরাসরি ও মুখোমুখি আলোচনা। এর আগে তাদের মধ্যে আটটি বিতর্ক ও চারটি ফোরাম হয়েছে। পাঁচ মাস পর অনুষ্ঠিতব্য দুই দলের কনভেনশনের আগে আরো হয়তো বহুবার তাদের মুখোমুখি হতে হবে।

গত সোমবার আইওয়ায় অনুষ্ঠিত ককাসে জয়ী হয়েছিলেন টেক্সাস সিনেটর টেড ক্রুজ। আলোচিত ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের অবস্থান ছিল দ্বিতীয়। ওই ককাসের আগে উপস্থাপিকা বিতর্কের কারণে ফক্স টেলিভিশন আয়োজিত বিতর্কে অংশ নেননি ট্রাম্প। তবে এবার বিতর্কে অংশ নিয়েছেন তিনি। ট্রাম্পের সঙ্গে অল্প ব্যবধানে তৃতীয় অবস্থানে ছিলেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও। তবে রুবিওর জনপ্রিয়তা বেশ দ্রুত বেড়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচনী বিশ্লেষকরা।

আজকের বিতর্কে অন্যরা হচ্ছেন ওহাইওর জন কেসিক, নিউ জার্সির ক্রিস ক্রিস্টি, ফ্লোরিডার জেব বুশ এবং অবসরপ্রাপ্ত নিউরোসার্জন বেন কার্সন। নির্বাচনী জরিপে এই দলের আরেক প্রেসিডেন্ট প্রার্থী প্রাক্তন করপোরেট নির্বাহী কার্লি ফিওরিনার সূচক কম থাকায় বিতর্ক আয়োজকদের বিবেচনায় তিনি প্রধান বিতর্কে অংশ নিতে পারেননি। তিনি এর প্রতিবাদ করেছেন; বলেছেন এটি অন্যায়।

মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিতব্য ককাসে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থীদেরও বাছাই করবেন ভোটাররা। এ দলের প্রধান দুই প্রার্থী– সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং ভার্মন্ট সিনেটর বার্নি স্যান্ডার্সের মধ্যে অবশ্য ওই ককাসের আগে আর মুখোমুখি কোনো বিতর্ক হচ্ছে না।

আইওয়া ককাসে স্যান্ডার্সের সঙ্গে হিলারি জিতেছেন সামান্য ব্যবধানে। তবে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট স্যান্ডার্স আশা করছেন, আসছে ককাসে তিনি বড় জয় পাবেন।


এ ক্যটাগরির আরো খবর..