× Banner
সর্বশেষ
ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভুয়া প্রচার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার  ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ

প্রথম বাংলাদেশ রিটেইল বিজনেস কংগ্রেস অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৬

দেশে প্রথমবারের মতো আজ ৬ ফেব্রুয়ারি শনিবার, ২০১৬ ‘বাংলাদেশ রিটেইল বিজনেস কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘ ট্রান্সফরমিং টু সাসটেইনেবল বিজনেস’ বা ‘টেকসই খুচরা ব্যবসায়ে উত্তরণ’। এপেক্স ও ইয়েলোর সহায়তায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) ঢাকার লা মেরিডিয়ান হোটেলে এই সম্মেলনের আয়োজন করে।

দিনব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য বেশ কয়েকটি অধিবেশনের আয়োজন করা হয়। সেই সঙ্গে ছিল প্যানেল আলোচনা পর্ব। এসব আলোচনায় আন্তর্জাতিক সুখ্যাতি সম্পন্ন বিশেষজ্ঞ ও স্থানীয় রিটেইল সেক্টর বা খুচরা খাতের বিশেষজ্ঞরা অংশ নেন। প্রবন্ধ উপস্থাপনের পর্ব এবং প্যানেল অধিবেশনগুলোতে রিটেইল বিজনেস বা খুচরা ব্যবসায়ের বর্তমান প্রবণতা, চ্যালেঞ্জ ও প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনাসমূহ তুলে ধরা হয়। এর পাশাপাশি কীভাবে সহযোগিতামূলক ও পরিবেশবান্ধব উপায়ে এ ক্ষেত্রে টেকসই প্রবৃদ্ধি অর্জন নিশ্চিত করা যায় সেই বিষয়েও জোর দেওয়া হয়।

‘বাংলাদেশ খুচরা বিক্রয় সম্মেলন’ শীর্ষক এই আয়োজন মূলত রিটেইল বিজনেস বা খুচরা ব্যবসায় সংক্রান্ত জ্ঞান বিনিময়ের মঞ্চ হয়ে ওঠে। এতে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, ভোক্তা প্রবণতা, প্রযুক্তিগত উদ্ভাবন ও ব্যবসয়িক কৌশল ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, যাতে স্থানীয় রিটেইলার বা খুচরা বিক্রেতারা সর্বোচ্চ মুনাফা অর্জন ও ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের কলাকৌশলগুলো জেনে উপকৃত হতে পারেন।

মূল প্রবন্ধ উপস্থাপনের তিনটি অধিবেশন পরিচালনা করেন যথাক্রমে ফিউচার গ্রুপের বেঙ্গল ওয়ারিয়র্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও কাস্টমার স্ট্র্যাটেজির বা গ্রাহক কৌশলের প্রেসিডেন্ট সন্দ্বীপ তারকাস; হাইপারসিটি রিটেইল ইন্ডিয়া লিমিটেডের আইটি ও লজিস্টিকসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়াকিন গাজি এবং ল্যান্ডর মুম্বাইয়ের ক্রিয়েটিভ ডাইরেক্টর কুরনাল রাওয়াল।

সম্মেলনে স্থানীয় আলোচকদের মধ্যে ছিলেন আগেরা সুপার মার্কেটসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), হাতিল কমপ্লেক্স লিমিটেডের বিপণন পরিচালক মশিউর রহমান, মীনাবাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহীন খান, বেক্সিমকো লিমিটেডের গ্রুপ ডাইরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ নাভিদ হুসেইন। প্যানেল আলোচনায় স্থানীয়দের মধ্যে অংশ নেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর, এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, রহিমআফরোজ গ্রুপের পরিচালক নিয়াজ রহিম এবং ইপিলিয়ন গ্রুপের বিজনেস ডেভেলপমেন্টের ডিজিএম রেজাউল কবির।

‘বাংলাদেশ রিটেইল বিজনেস কংগ্রেস’ আয়োজনে আরো সহায়তা করেছে স্বপ্ন, মীনাবাজার, আগোরা, হাতিল ও সেইলর। এতে একাত্তর টিভি মিডি পার্টনার ও ওয়েবেবল সোশ্যাল মিডিয়া পার্টনার হয়েছে। পিআর পার্টনার হয়েছে মাস্টহেড পিআর। এছাড়া মেরিডিয়ান হয়েছে হসপিটালিটি পার্টনার।


এ ক্যটাগরির আরো খবর..