× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জেঠাতো ভাই গ্রেফতার

admin
হালনাগাদ: সোমবার, ৪ অক্টোবর, ২০২১
সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জেঠাতো ভাই গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মো.ইসমাইল হোসেন ওরফে বাবুল (১৯) উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উত্তর সাগরিয়া গ্রামের আবিদ আজিরগো বাড়ির মো জয়নাল আবেদীনের ছেলে।
সোমবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আগামীকাল মঙ্গলবার তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, নির্যাতিত কিশোরী সপ্তম শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত যুবক তার জেঠাতো ভাই হয়। গত ২ অক্টোবর রাত ২টার দিকে ভিকটিমের বসত ঘরে প্রবেশ করে ওই কিশোরীর মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে বাবুল। ভিকটিম চিৎকার করলে অভিযুক্ত যুবককে আটক করে নির্যাতিত কিশোরীর স্বজনেরা।  একপর্যায়ে সে কৌশলে পালিয়ে যায়। এ ছাড়াও সে ওই কিশোরীকে বিভিন্ন স্থানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নির্যাতিতা কিশোরীর মা বাদী হয়ে সোমবার দুপুরে হাতিয়া থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।  আগামীকাল মঙ্গলবার সকালে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..