× Banner
সর্বশেষ
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী প্রকল্পসমূহের কাজ দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে

নিউজ ডেস্ক

বেনাপোল ইউনিয়নে টিউবয়েল উপহার

Kishori
হালনাগাদ: শনিবার, ২ অক্টোবর, ২০২১
টিউবয়েল উপহার

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের নির্দেশনায় টিউবয়েল উপহার দেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬ টার সময় বেনাপোল ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা  সাহেব আলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক  সভাপতি নুরুল হক এর গাতিপাড়া গ্রামের বাড়িতে টিউবয়েলটি  দেন।
সাবেক বাংলাদেশ আওয়ামীলীগের  বেনাপোল ৯ নং ওয়ার্ড এর সভাপতি নুরুল হক বলেন, দীর্ঘ দিন ধরে আমার বাড়ির টিউবয়েলটি নষ্ট হয়ে যায়। এই টিউবয়েল থেকে গ্রামের অনেক মানুষ পানি নিয়ে যায়। সম্প্রতি নষ্ট হয়ে যাওয়ায় আমরা অতি দরিদ্র জনসাধারন খুব অসুবিধার মধ্যে পড়ি। এই সংবাদ বেনাপোল মেয়র লিটন এর কাছে পৌছালে তার নির্দেশে বেনাপোল ইউনিয়নের তরুন যুবলীগ নেতা সাহব আলী টিউবয়েলটি উপহার দেন।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলিমুন গাজী, বেনাপোল  ৪ নং ওয়ার্ড মেম্বার হাসান  মাহমুদ প্রিন্স, বেনাপোল পৌর আওয়ামীলীগের ৯ নং ওয়ার্ড এর সাধারন সম্পাদক আশাদুজ্জামান আশা. বেনাপোল ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মেম্বার আব্দুল হাই, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, নুর ইসলাম, সেলিম হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..