× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

নিউজ ডেস্ক

সমাজ ও রাষ্ট্রের চোখ খুলে দেয় সাংবাদিক -খাদ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
সমাজ ও রাষ্ট্রের চোখ খুলে দেয় সাংবাদিক

করোনাকালে সাংবাদিকগণ সম্মূখযোদ্ধা হিসেবে কাজ করেছেন। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেছেন যা সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে। সাংবাদিকেরা জাতির বিবেক। সমাজ ও রাষ্ট্রের চোখ খুলে দেয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে নওগাঁয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রেস ইনস্টিটিউট অভ বাংলাদেশ- (পিআইবি) আয়োজিত ৩ দিনব্যাপী সাংবাদিকতায় অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সাংবাদিকদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। সেটা হবে কে আগে তথ্য পাবে, কে আগে সংবাদ প্রকাশ করবে তা নিয়ে। উন্নয়নমূলক সংবাদ প্রচার তথা ব্রান্ডিং করে নওগাঁকে সামনে এগিয়ে নিতে সাংবাদিকগণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সঠিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশকে এগিয়ে নিতে সাহায্য করে।

মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে উল্লেখ করে প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘মাদকের ব্যবসায়ী ও সেবীদের পক্ষে কেউ সুপারিশ করতে আসলে সেই মামলার চার্জশিটে সেই ব্যক্তির নাম ঢুকে দেবেন। তা সেই দলেরই লোক হোক না কেন।’

এ সময় জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ, পিআইবির পরিচালক (প্রশাসন) আফরাজুর রহমান, প্রশিক্ষক পারভীন সুলতানা, নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওহিদুল ইসলাম এবং সাংবাদিক আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। পরে খাদ্য মন্ত্রী ৩৫ জন অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ তুলে দেন।


এ ক্যটাগরির আরো খবর..