× Banner
সর্বশেষ
ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব জুলাই শহিদ দিবসে রাষ্ট্রপতির শ্রদ্ধা, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান

অনলাইন ডেস্ক

এক গাড়ি দুর্ঘটনায় মারাঠি অভিনেত্রীর মৃত্যু

admin
হালনাগাদ: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
মারাঠি ছবির জনপ্রিয় অভিনেত্রী ঈশ্বরী দেশপান্ডে এক গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দীর্ঘদিনের বন্ধু শুভম দেগড়ে। দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়েছে। ঈশ্বরী ও শুভমের সম্প্রতি বাগদান হয়েছিল।

মারাঠি ছবির জনপ্রিয় অভিনেত্রী ঈশ্বরী দেশপান্ডে এক গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দীর্ঘদিনের বন্ধু শুভম দেগড়ে। দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়েছে। ঈশ্বরী ও শুভমের সম্প্রতি বাগদান হয়েছিল।

আগামী মাসে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই চিরবিদায় নিলেন এই হবু দম্পতি। এই মারাঠি অভিনেত্রীর মৃত্যুতে ছায়াছবির জগতে শোকের ছায়া নেমে এসেছে।

ঈশ্বরী ও শুভম ১৫ সেপ্টেম্বর গোয়া গিয়েছিলেন। গোয়ার বাগা-কালাংগুট এলাকায় অঞ্জুনা বিচের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাছে সজোরে ধাক্কা খায়। এরপর বাগা-কালাংগুটের খাতে গাড়িটি পড়ে যায়। গাড়িটি পানির মধ্যে ডুবে গিয়েছিল।

গাড়িটি সেন্ট্রাল লকড ছিল বলে তাঁরা বের হতে পারেননি। ঈশ্বরী ও শুভমের নাকে–মুখে পানি ঢুকে পড়ে। পুলিশ আর স্থানীয় লোকেরা তাঁদের গাড়ি থেকে বের করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ততক্ষণে ঈশ্বরী ও শুভমের মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..