× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

আগৈলঝাড়ায় শরীরের বাইরে হৃদপিন্ড নিয়ে জন্ম নিয়েছে একটি কণ্যা শিশু

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/baby-with-external-heart.jpg

মণীষ চন্দ্র বিশ্বাস, গৌরনদী: বরিশালের আগৈলঝাড়ায় শরীরের বাইরে হৃদপিন্ড নিয়ে জন্ম নিয়েছে একটি শিশু। গত ১৬ সেপ্টেম্বর উপজেলার বড়মগড়া গ্রামের রমেন জয়ধরের স্ত্রী অপু জয়ধর স্থানীয় একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম দেয়। ওই শিশুটি বর্তমানে উপজেলা সদরের একটি ডায়গনিষ্টিক সেন্টার ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য পরিবারটি সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন।

শিশুটির বাবা রমেন জয়ধর জানান, জন্মের পরই দেখতে পান নবজাতক কন্যা শিশুটির হৃদপিন্ড শরীরের ভেতরে নয়, বাইরে বের হয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শে শিশুটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শিশুটিকে ভর্তি না করে চিকিৎসকরা ঢাকা শিশু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।

শেষে রাজধানীর বারডেম হাসপাতালে শিশুটিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ওই হাসপাতালের চিকিৎসকরা জানান, শিশুটিকে আইসিইউ’তে ভর্তিসহ পরবর্তী অপারেশনের জন্য প্রায় ৮ লাখ টাকা খরচ হবে।

কিন্তু চিকিৎসার জন্য এতো টাকা না থাকায় পুনরায় শিশুটিকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে এসে আবারও স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন পরিবারটি। স্থানীয় হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না থাকায় বিনা চিকিৎসায় শিশুটি মৃত্যুর প্রহর গুনছে।

সিজারিয়ান অপারেশন করা ডিজিটাল ডায়গনিষ্টিক সেন্টার ও ক্লিনিকের পরিচালক ডা. হিরন্ময় হালদার জানান, দেশে কিংবা দেশের বাইরে উন্নত চিকিৎসার মাধ্যমে শিশুটির হৃদপিন্ড শরীরের ভেতরে স্থাপন করা সম্ভব। তবে চিকিৎসাটি ব্যয় বহুল হতে পারে।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম বলেন, শিশুটির উন্নত চিকিৎসার জন্য তিনি প্রশাসনের পক্ষ থকে প্রাথমিকভাবে সহযোগিতা করবেন। এক্ষেত্রে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত বলে মনে করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..