দলটির অন্যতম সেরা তারকা নেইমারের সমানই বেতন ধরেছে মেসি। কিন্তু জানা গেছে, যতই সময় গড়াবে পিএসজিতে মেসির বেতন বাড়বে আর নেইমারের কমবে। শর্তের মারপ্যাঁচেই এমনটা ঘটবে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
লে’কিপ জানিয়েছে, পিএসজিতে এ মৌসুমে ৩ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি ১৮ লাখ টাকা) আয় করবেন মেসি। বাকি দুই মৌসুমে মেসির আরো বেতন বাড়বে। এর সঙ্গে জুড়বে আনুগত্য বোনাস। অর্থাৎ শর্ত হিসেবে এবারের বেতনের সঙ্গে আরও ১ কোটি ইউরো যোগ হবে।
অর্থাৎ পরের দুটি মৌসুমে প্রতিটিতে ৪ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০০ কোটি ২৪ লাখ টাকা) করে বেতন পাবেন।
পিএসজির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন নেইমার। নেইমারের নতুন চুক্তিপত্রে মেসির মতো মৌসুমের পর মৌসুম কাটানোর সঙ্গে সঙ্গে বেতনের অঙ্কও বাড়ানোর কোনো শর্ত নেই।