× Banner
সর্বশেষ
বিশ্ব জনসংখ্যা দিবসের চেতনা ধারণ ও বাস্তবায়নে সক্রিয় অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর হলেই নিশ্চিত হবে সমৃদ্ধ আগামীর স্বপ্ন -রাষ্ট্রপতি আজ বিশ্ব জনসংখ্যা দিবস সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ১৬ জেলায় ঝড়ের সতর্কতা, ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা আজ শনিবার (১১ জুলাই) সকালেই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জলবায়ু সহনশীলতা ও উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ বাংলাদেশের ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় শুভ জন্মাষ্টমী পালিত

admin
হালনাগাদ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদক,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার(৫সেপ্টেম্বর)শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হয়।

জেলা শহরে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে শনিবার দুপুরে আশ্রম পাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।র‌্যালীটি  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  গোবিন্দ জিউ মন্দিরে গিয়ে শেষ হয়।র‌্যলীটির উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।  অন্যান্য কর্মসুচীর মধ্যে ছিল গোবিন্দ জিউ মন্দির অঙ্গনে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,ভগবান শ্রী কৃষ্ণের পুজা ও প্রসাদ বিতরন।

পরে গোবিন্দ জিউ মন্দির অঙ্গনে  বাংলাদেশ পুজা উদযাপন কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অরুনাংশু দত্ত টিটুর সভাপতিত্বে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায়  উপস্থিত  ছিলেন এবং বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস,পুলিশ সুপার  আব্দুর রহিম শাহ  চৌধুরী,জেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক তপন কুমার ঘোষ,কাউন্সিলর দ্রৌপদী আগরওয়াল সহ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..