× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

রাণীনগরে কীটনাশক ঔষধের দোকানে চুরি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/stolen-drug-store.jpg

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার ভাটকৈ বাজারে মেসার্স প্রীতি ট্রেডার্স কীটনাশক ঔষধের দোকানের উপরে টিনের চালা কেটে দোকানে চুরি সংঘটিত হয়েছে। ওই দোকান থেকে সিনজেনটা কোম্পানির প্রায় তিন লাখ টাকার বিভিন্ন ঔষধ চুরি করে নিয়ে গেছে চোরেরা। সোমবার দিবাগত রাতে এ চুরির ঘটনাটি ঘটেছে। এ ঘটনার পর থেকে ওই বাজারের ব্যবসায়ীদের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে।

দোকানের মালিক প্রদীপ বিশ্বাস জানান, প্রতিদিনের মতো সোমবার রাত ৮ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৬ টার দিকে দোকান খুলে দেখতে পায় দোকান ঘরের উপরে টিনের চালা কাটা এবং দোকানের ঔষুধগুলো নেই। রাতে কোন এক সময় মই দিয়ে চোরেরা দোকান ঘরের উপরে উঠে টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে দোকানের মধ্যে থাকা সিনজেনটা কোম্পানির ভিরতাকো, এমিস্টারটপ ঔষধসহ প্রায় তিন লাখ টাকার বিভিন্ন ঔষধ চুরি করে নিয়ে গেছে চোরেরা। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..