× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

বাফুফের এলিট ফুটবল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Elite-Football-Academy.jpg

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আগস্ট থেকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে দেশব্যাপী অনূ্র্ধ্ব-১৫ বয়সী ৫১ জন ফুটবলারকে নিয়ে শুরু হয় আবাসিক অনুশীলন।

আজ রবিবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম পি । এই প্রশিক্ষণ কার্যক্রমের নামকরণ করা হয়েছে এলিট ফুটবল একাডেমি।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন উপস্থিত ছিলেন । উদ্বোধনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আশা করি এখান থেকে ভালো মানের ফুটবলার আসবে। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাফুফেকে সর্বাত্মক সহায়তা করবো।’ এ সময়ে প্রতিমন্ত্রী বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক সম্ভাবনাময় খেলোয়াড় বাছাই এর এ অনন্য উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানান।

বাফুফের এলিট একাডেমিতে ১৪ থেকে ১৮ বছর বয়সী উদীয়মান ফুটবলাররা উন্নত প্রশিক্ষণ পাবেন। দেশি-বিদেশি ভালোমানের কোচরা ফুটবলারদের প্রশিক্ষণ দেবেন। একাডেমির তত্ত্বাবধানে থাকছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস স্মলি। জুলাই মাসে একাডেমি উদ্বোধনের কথা ছিল। কিন্তু প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে আনুষ্ঠানিক উদ্বোধন বিলম্বিত হয়।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) মোঃ মোশাররফ হোসেন মোল্লা, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ মাসুদ করিম, বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের উর্দ্ধতন কর্মকর্তাসহ বাফুফের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..