× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর হাত ধরে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ২ লাখ গাছ রোপণ ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল সাময়িক বন্ধ  জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই, নতুন সংকট তৈরি করছে বিএনপি: জামায়াত আমির যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নাজাফে খামেনির শোক র‍্যালি, লাখো মানুষের ভিড় কালভার্ট ভেঙে সড়কের ৫০ ফুট বিচ্ছিন্ন, দুর্ভোগে শত শত পরিবার

ফল খাওয়ার সঠিক সময় কোনটা

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
হাতের কাছের খাবার

ভিটামিন এবং খনিজের অন্যতম সেরা উৎস ফল। প্রতিদিন তাজা অন্তত দুটি ফল খেলে তা আমাদের সুস্থ এবং ফিট রাখতে সাহায্য করবে।

ফলের সর্বোচ্চ পুষ্টি গ্রহণের জন্য নির্দিষ্ট সময়ে ফল খাওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে, দিনে একবাটি তাজা ফল আপনাকে সুস্থ রাখবে। তবে তা খেতে হবে সূর্যাস্তের আগেই।

জেনে নেয়া যাক সূর্যাস্তের আগে কেন ফল খাওয়া উচিত-

ওয়েলনেস কোচ লুক কৌতিনহো সম্প্রতি তার ইনস্টাগ্রামে তার অনুসারীদের জানান, প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি অনুসারে সন্ধ্যায় ফল খেলে ঘুমের সময়সূচি এবং হজম প্রক্রিয়া ব্যাহত করতে পারে। এছাড়াও সূর্যাস্তের পর আমাদের বিপাক ধীর হয়ে যায় এবং কার্বস হজম করা কঠিন হয়ে পড়ে।

ফল খাওয়ার সঠিক সময়-

ফল খাওয়ার সর্বোত্তম সময় হলো ভোরে খালি পেটে। রাতের খাবার এবং সকালের খাবারের মধ্যে প্রায় দশ ঘণ্টা ব্যবধান থাকে। তাই আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের পেট থাকে খালি। বিশেষজ্ঞের মতে, খাবারের সঙ্গেও ফল যোগ করা উচিত নয় বা খাবারের পরপরই খাওয়া উচিত নয়। খাবার এবং ফল খাওয়ার মাঝে অন্তত দুই-তিন ঘণ্টা অপেক্ষা করতে হবে।

বেশিরভাগ ফলই কার্বোহাইড্রেট সমৃদ্ধ। দ্রুত শক্তির একটি দুর্দান্ত উৎস হচ্ছে ফল, তবে এটি রক্তে শর্করার মাত্রাও বাড়িয়ে তোলে। রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির কারণে এটি ঘুমকে ব্যাহত করতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..