× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

অনৈতিক কাজে ধরা পড়ে ৫৫ বছর বয়সী দাদির সঙ্গে ২৫ বছরের নাতির বিয়ে

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/grand-son-and-grand-mother-marriage.jpg

অনৈতিক অন্তরঙ্গ অবস্থায় কাজ করার সময় ধরা পড়ার পর ২৫ বছরের প্রতিবেশী নাতির সঙ্গে ৫৫ বছর বয়সী দাদির বিয়ের ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বিয়ের কাজী বলেন, সোমবার সন্ধ্যায় নওপাড়া গ্রামে বিয়ের রেজিস্ট্রি হয়েছে। বিয়েতে পাঁচ লাখ টাকার দেনমোহর করা হয়। নতুন দম্পতি সম্পর্কে প্রতিবেশী দাদি-নাতি।

নওপাড়া গ্রামের কামাল হোসেন বলেন, বিয়ের পর মিষ্টি বিতরণ করা হয়েছে। ওই দাদির স্বামী পাঁচ বছর আগে মারা গেছেন। তিনি বাড়িতে একাই বসবাস করতেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দিনগত রাতে প্রতিবেশী নাতির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েন তিনি। পরদিন শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে স্থানীয় মুরুব্বিরা সালিশে বসে তাদের বিয়ের সিদ্ধান্ত দেন। তবে এরপরই নাতি পালিয়ে যান। পরে স্থানীয়রা দাদিকে নাতির বাড়িতে তুলে দিয়ে আসেন।

একদিন পালিয়ে থাকার পর রোববার (৫ সেপ্টেম্বর) ওই যুবক বাড়ি ফেরেন। পরে ওইদিন আবার স্থানীয়রা সালিশে বসে সোমবার (৬ সেপ্টেম্বর) বিয়ের তারিখ নির্ধারণ করেন। সিদ্ধান্ত অনুযায়ী সোমবার তাদের বিয়ে হয়।

বড়হিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল জানান, অসুস্থতার কারণে তিনি চিকিৎসাধীন আছেন। দাদি-নাতির বিয়ের বিষয়টি তার জানা নেই।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মিয়া বলেন, বিয়ের বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে কেউ থানায় আসেননি।


এ ক্যটাগরির আরো খবর..