× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

যুব উন্নয়নের মাঝ দিয়ে আমরা দেশের সমৃদ্ধি আনতে পারি

admin
হালনাগাদ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

মাগুরা  প্রতিনিধিঃ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন , যুব উন্নয়নের মাঝ দিয়ে আমরা দেশের সমৃদ্ধি আনতে পারি ।  বাংলাদেশে আন্তর্জাতিক মানের যুব কেন্দ্র স্থাপন করা হবে। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। প্রতি ঘরে ঘরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্যে যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রেখেছে।

প্রতিমন্ত্রী শনিবার মাগুরা যুবউন্নয়ন কেন্দ্রে বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে আয়োজিত উদ্যোত্তা উন্নয়ন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মাগুরা যুব উন্নয়ন কেন্দ্রের উপপরিচালক রিয়াজুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল (অব:) এটি এম এ ওহাব এমপি, অশোক কুমার বিশ্বাস যুগ্ম সচিব, এ কে এম এহসানউল্লাহ পুলিশ সুপার। বক্তব্য রাখেন আহসাননুল কবির, উদ্যোত্তা রাজিবুল ইসলাম, যুব অফিসার ইলিয়াসুর রহমান।

প্রতিমন্ত্রী বলেন যুবরাই এদেশের সব প্রধান অর্জন এনেছে। এদেশের ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ যুব সমাজের ত্যাগ পরিশ্রম ও অংশগ্রহণে অর্জিত হয়েছে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইতিমধ্যে বাংলাদেশ নিম্নমধ্যম আয়ের দেশ হিসাবে স্বীকৃৃতি লাভ করেছে। বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নিত হতে হবে। এছাড়াও ২০৪১ সালের মধ্যে এদেশকে ধনী দেশে পরিণত করতে হবে। সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা যুব কেন্দ্রকে আন্তর্জাতিক মানের যুব কেন্দ্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু হয়েছে। এ কেন্দ্রে এদেশের যুব সমাজ ছাড়াও বিদেশের যুবকরা আরো উন্নত প্রযুক্তি ব্যবহার ও প্রশিক্ষণের সুযোগ পাবে।

দিন ব্যাপী এ কর্মশালায় মোট ১৬০জন যুবক ও যুব মহিলা অংশগ্রহণ করেন। এর আগে প্রতিমন্ত্রী মাগুরা যুব উন্নয়ন কেন্দ্রে সদ্য নির্মিত ডর্মেটরী ও প্রশাসনিক ভবনের উর্দ্ধমুখি সম্প্রসারিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সব নির্মাণ কাজে মোট ৩কোটি ১৫ লক্ষ্য ৪১ হাজার টাকা ব্যয় হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..