স্টাফ রিপোর্টার, যশোর: বাংলাদেশ সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগীতা সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান যশোরে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৫সেপ্টেম্বর) বিকাল ৫টায় যশোর সেনাবাহিনীর ৫৫পদাতিক ডিভিশনের উদ্যোগে মাল্টি পারপাস শেডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন হতে ১৪টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় যশোর অঞ্চল চ্যাম্পিয়ান এবং চট্টগ্রাম অঞ্চল রানার-আপ নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৫৫পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মো: নূরুল আনোয়ার।
উক্ত প্রতিযোগিতায় গত ২৮ আগস্ট থেকে শুরু হয়।
অনুষ্ঠানে দলের খেলোয়াড় ছাড়াও যশোর সেনানিবাসের অফিসার, জুনিয়র কমান্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।