× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

আগামী ২০ সেপ্টেম্বর ১৬১ ইউপি ও ৯টি পৌরসভায় নির্বাচন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

স্থগিত হওয়া ১৬১ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও নয় পৌরসভায় নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ৮৫তম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার  এ ঘোষণা দেন।

টেকনাফের পাঁচটি ইউপির চেয়ারম্যান প্রার্থী মারা গেছেন। এছাড়া কক্সবাজারের একটি ইউপিতে আপাতত ভোট বন্ধ রাখার জন্য আমাদের কাছে অনুরোধ এসেছে। এজন্য আপাতত ১৬১টি ইউপিতে ভোটগ্রহণ করা হবে।

তিনি জানান, একই দিন স্থগিত থাকা নয়টি পৌরসভার ভোটগ্রহণ করা হবে।

ইউপিগুলোর মধ্যে বাগেরহাট জেলার সদর, শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, রামপাল, কচোয়া, চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট উপজেলার ৭০টি ইউপি, খুলনা জেলার কয়রা, দাকোপ, বটিয়াঘাটা, দিঘলিয়া ও পাইকগাছা উপজেলার ৩৫টি ইউপি, সাতক্ষীরা জেলার কলারোয়া ও তালা উপজেলার ২১টি ইউপি, নোয়াখালী জেলার সুবর্ণচর ও হাতিয়ার ১৩টি ইউপি, চট্টগ্রাম জেলার সন্দ্বীপের ১৩টি ইউপি এবং কক্সবাজার জেলার নয়টি ইউপি রয়েছে।

আর পৌরসভাগুলো হলো- লাঙ্গলকোট, ভাঙ্গা, চকরিয়া, সোনাগজী, কবিরহাট, মহেশখালী, দেবীগঞ্জ, যশোর সদর পৌরসভা ও অভয়নগরের নোয়াপাড়া পৌরসভা।


এ ক্যটাগরির আরো খবর..