× Banner
সর্বশেষ
ভক্তদের তুমুল সমর্থন, যে কারণে গ্র্যামি থেকে সরে দাঁড়ালো বিটিএস শিক্ষার্থীকে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দেওয়ার অভিযোগে মাদ্রাসাশিক্ষক অভিযুক্ত ‘হ্যালো ডিসি’তে আবেদন, সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ দুস্থ নারী পর্যটন খাত হবে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি – মন্ত্রী জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে – মাহদী আমিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় ঢাবির শহীদুল্লাহ হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি, পাল্টাপাল্টি অভিযোগ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত শৈলকুপায় আট মাসে ১০২ মাদক মামলা,গ্রেপ্তার ১৭১; বিপুল পরিমাণ মাদক উদ্ধার

দেশবাসীর কল্যাণ কামনায় আনন্দলোকের জন্মাষ্টমী উৎসব পালিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Anandaloke-Janmastami21.jpg

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। মহামারী করোনাভাইরাসের  কারণে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি সীমিত পরিসরে উদযাপন করা হয়েছে। অন্যান্য বছরের মতো এবছর মঙ্গলবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কোনোরকম সমাবেশ, শোভাযাত্রা করা হয়নি। তবে স্বাস্থ্যবিধি মেনে মন্দির প্রাঙ্গণে পূজা, অনুষ্ঠান ও সব আচারবিধি পালন করা হয়েছে।
৩০ আগস্ট সোমবার সন্ধ্যা ৭টায় দেশ, জাতি ও বিশ্বমঙ্গল কামনায় বরিশাল আগৈলঝাড়া প. গোয়াইল গ্রামে আনন্দলোক দক্ষিণবঙ্গ শাখার পরিচালনায় শ্রী শ্রী গীতা পাঠ, ভজন কীর্তন অনুষ্ঠিত হয়। রাতে শ্রী শ্রী কৃষ্ণ পূজার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আনন্দলোকের চেয়ারম্যান ও দ্যা নিউজ এর সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী বলেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম আর্বিভাব তিথি জন্মাষ্টমীতে করোনা থেকে সুরক্ষায় সারাদেশে রাজপথে জন্মাষ্টমীর শোভাযাত্রা/র‍্যালী বের না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কঠোর লকডাউনে আনন্দলোকের মাধ্যমে হতদরিদ্র, নিম্ন-মধ্যবিত্ত অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
জন্মাষ্টমী উপলক্ষে এদিন ছিলো সরকারি ছুটি। রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায়কে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..