× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

‘সুপারওম্যান’ ববির জন্য ভারত থেকে নায়ক

admin
হালনাগাদ: বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: ‘সুপারওম্যান’ ববির জন্য নায়ক দরকার। আর তাই তেমন নায়কের খোঁজে দেশের গণ্ডি পেড়িয়ে ভারতে যাচ্ছেন তিনি। কয়েকজনের সঙ্গে কথাও হয়েছে। তাদের মধ্যে থেকে একজনকে বেছে নেবেন ববি।

রোমান্টিক ও অ্যাকশন ছবির বাইরে এবার তিনি ‘সুপারওম্যান’-এর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।‘বিজলী’ নামে এ ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ করেছেন তরুণ নির্মাতা ইফতেখার চৌধুরী।

তবে এ ছবিতে ববির বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। এজন্য এবার ববি এ ছবিতে তার বিপরীতে নায়ক নির্বাচনের জন্য ভারতে যাচ্ছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, গল্পের কারণেই ভারতের বেশ কয়েকজন অভিনেতার সঙ্গে আমার কথা হয়েছে। এবার চূড়ান্ত করার জন্য সেখানে যাচ্ছি। এক সপ্তাহের মধ্যে ছবির অন্য চরিত্রগুলোর শিল্পীও চূড়ান্ত করা হবে। আশা করছি, মার্চ থেকে এ ছবির কাজ শুরু করতে পারব। ‘বিজলী’ ছবিটি প্রযোজনা করছেন ববি নিজেই।

ছবিটির পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, নায়ক-নায়িকার প্রেম, পাঁচ-ছয়টি গান, পারিবারিক সংঘাত, মারপিটের কাহিনী দর্শক অনেকে দেখেছেন। এবার একটু ভিন্ন গল্পের ছবি তাদের উপহার দিতে চাই।

এ ছবিতে খল ভূমিকায়ও অভিনয় করবেন একজন নারী। তাকে বৈজ্ঞানিক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে কোনো ধরনের রক্তপাত বা আইটেম গান রাখতে চাই না। খল নারী চরিত্রে অভিনয়ের ব্যাপারে সুবর্ণা মোস্তফা ও শম্পা রেজার সঙ্গে কথা চলছে। এখনও চূড়ান্ত হয়নি। তিনি আরও জানান, সব অভিনয়শিল্পী চূড়ান্ত হওয়ার পর ঢাকা ও  থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় এ ছবির কাজ হবে।


এ ক্যটাগরির আরো খবর..