× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

পঞ্চগড়ের বোদায় মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/football-training.jpg

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:  “মাদক মুক্ত সমাজ গড়ি, সবাই মিলে মাঠে চলি” এ প্রতিপাদ্য কে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
আজ ২৭ আগস্ট (শুক্রবার) বিকাল ৫টায় বোদা পাইলট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বোদা ফুটবল একাদশের আয়োজনে মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করেন পৌর মেয়র এড. মোঃ ওয়াহিদুজ্জামান সুজা।
বোদা ফুটবল একাদশের সভাপতি মোবারক ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি।
এসময় উপস্থিত ছিলেন বোদা সরকারি পাথরাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমিনুর ইসলাম, বোদা মহিলা কলেজ অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, প্রধান শিক্ষক জামিউল হক, প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, বোদা বাজার বণিক সমিতি সভাপতি ফিরোজ আলম চৌধুরী, আক্তার হোসেন হাসান, সহ: অধ্যাপক এন এ রবিউল হাসান লিটন, ওয়াহিদ মুরাদ, রশিদুল ইসলাম, জুলফিকার আলী স্বপন প্রমুখ।
পরে বোদা ফুটবল একাদশ ও পঞ্চগড় ফুটবল একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি ১-০ গোলে বোদা ফুটবল একাদশ জয় লাভ করে।


এ ক্যটাগরির আরো খবর..