× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

ঝিনাইদহে ৬’শ ৪০ গ্রাম স্বর্ণালংকারসহ একজন আটক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহে পাচারের সময় ৬’শ ৪০ গ্রাম ওজনের স্বর্ণালংকারসহ ফয়সাল আহমেদ নামের জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি মোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফয়সাল আহমেদ কুমিল্লার চান্দিনা উপজেলার হাশিমপুর গ্রামের সহিদ উল্লাহ’র ছেলে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকায় স্বর্ণপাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় চুয়াডাঙ্গা থেকে ফরিদপুরগামী সাথী এক্সপ্রেস নামের একটি বাসে তল্লাসী চালানো হয়। তল্লাসীকালে সন্দেহ হলে ফয়সাল নামের এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে উদ্ধার করা ৬’শ ৪০ গ্রাম ওজনের স্বর্ণালংকার। চুয়াডাঙ্গা থেকে এই স্বর্ণালংকার ঢাকায় পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল।


এ ক্যটাগরির আরো খবর..