× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

অনলাইন প্ল্যাটফর্মে থাকা গেমস ফ্রি ফায়ার ও পাবজি বন্ধ

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/stop-games.jpg

দেশের অনলাইন প্ল্যাটফর্মে থাকা পাবজি ও ফ্রি ফায়ার গেম উচ্চ আদালতের নির্দেশনার পর বন্ধ করা হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়ে বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

পাবজি ও ফ্রি ফায়ার গেম বন্ধে বিটিআরসি থেকে চিঠি দেওয়া হয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন সংস্থার এক কর্মকর্তা।

তিনি বলেন, আমরা উচ্চ আদালত থেকে এ সংক্রান্ত নির্দেশনা হাতে পেয়েছি। এরপর সে অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে।

সব মোবাইল ফোন অপারেটর, আইআইজি অপারেটর, আইএসপিকে এই নির্দেশনা বাস্তবায়নে চিঠি দেওয়া হয়।

নির্দেশনার পর দেশে পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন ইন্টারনেট গেটওয়ে সেবাদাতা প্রতিষ্ঠান আইআইজি এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপির দু’জন কর্মকর্তা।

তারা বলেন, এ ধরনের ক্ষতিকর কনটেন্ট সরকার নিজে থেকেই বন্ধ করে দিতে পারে। সরকারের সেই সক্ষমতা রয়েছে। সরকারি নির্দেশনার বাস্তবায়ন হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর গত ১৬ আগস্ট বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকারক সব গেম অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন।

বিটিআরসির ওই কর্মকর্তা জানিয়েছেন, অনলাইনে ক্ষতিকর গেম বা অ্যাপেরও তালিকা করা হচ্ছে। যেগুলো বন্ধ করা সম্ভব হবে না সেগুলোর বিষয়ে তাদের কার্যালয়কে চিঠি দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..