× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

একসাথে ২ শিশুকে ধর্ষণের চেষ্টায় চিৎকারে পলাতক আলম

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ আগস্ট, ২০২১
গণধর্ষণে আদিবাসী নারী

ফরিদপুরের বোয়ালমারীতে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আলম মল্লিক (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার (২২ আগস্ট) রাতে আলম মল্লিককে আসামি করে এক শিশুর বাবা মামলা করেছেন। অভিযুক্ত আলম মল্লিক ঘোষপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ির পাশের পুকুর থেকে গোসল করে ফিরছিল দুই শিশু। এ সময় প্রতিবেশী আফছার মল্লিকের ছেলে আলম মল্লিক তাদের প্রলোভন দেখিয়ে পাশের একটি নির্জন বাগানে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাদের ধর্ষণচেষ্টা করেন। এ সময় শিশু দুটির চিৎকারে লোকজন এগিয়ে এলে আলম পালিয়ে যান। এ ঘটনায় এক শিশুর বাবা বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছেন।

এ বিষয়ে ঘোষপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএম ফারুক হোসেন বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগটি সত্য। আলম মল্লিক আগের থেকেই খারাপ লোক। এর আগেও এক বিধবা নারীর সঙ্গে ধরা পড়ে জরিমানা দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত আলম মল্লিক বর্তমানে পলাতক রয়েছেন। আদালত সোমবার শিশু দুটির জবানবন্দি রেকর্ড করেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগ পেয়ে তদন্তপূর্বক মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..