× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

রংপুর তারাগঞ্জে দুই দিনে দুই লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/DEAD-BODY.jpg

দিপক রায়, রংপুর প্রতিনিধি : গত দুই দিনে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রংপুরের তারাগঞ্জ থানা পুলিশ। শনিবার বিকালে তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে ও রবিবার ভোরে রংপুর-দিনাজপুর মহাসড়ক সংলগ্ন কুর্শা ইউনিয়নের আকেটি আম বাগানে লাশ দুটি উদ্ধার করে বলে তারাগঞ্জ থানা সূত্রে জানা গেছে।

তারাগঞ্জ থানা সূত্রে জানা গেছে, শনিবার তারাগঞ্জ থানার আলমপুর ইউনিয়নের ভীমপুর ধনিপাড়া গ্রামের রাশেদুল ইসলামের স্ত্রী পারভীন বেগম (২৮) এর সাথে ঝগড়া হয় রাশেদুলের অপর ভাই সাকেুল ইসলামের স্ত্রী সারমীন আক্তারের (২৬) সাথে। ঝগড়ার পর বিকেলের দিকে রাশেদুলের শোবার ঘর থেকে রহস্যজনকভাবে পারভীন বেগমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে গ্রামবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ বিকাল ৪টায় ঝুলন্ত অবস্থায় পারভীনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অপরদিকে রবিবার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে অবস্থিত ব্রাদার্স কোল্ড স্টোরেজ এর সামনে একটি আম বাগানের আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। ভোরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বাঙ্গালীপুর গ্রামের বছির উদ্দিনের পুত্র কেন্দু মিয়ার (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, অভিযোগ না থাকায় কেন্দু মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে শনিবার বিকেলে উদ্ধারকৃত পারভীন বেগমের পিতৃপরিবার অভিযোগ করায় পারভীনের লাশ ময়নাতদন্তের জন্য আজ (রবিবার) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে হত্যা নাকি আত্মহত্যা তা সুস্পষ্ট হবে।


এ ক্যটাগরির আরো খবর..