× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

শেখ মুজিব

Dutta
হালনাগাদ: শনিবার, ১৪ আগস্ট, ২০২১

শেখ মুজিব
__প্রাণকৃষ্ণ বিশ্বাস

মধুমতী নদীর ধারা ঘাঘর তীরের পূবাল বায়
হিজল তমাল কৃষ্ণচূড়া আম কাঁঠালের শ্যামল ছায়।
পদ্মপুকুুর পিয়াল শিমুল পলাশ ঘেরা ছোট্টগ্রাম
শেখ মুজিবের জন্মভূমি টুঙ্গিপাড়া তীর্থধাম।

উনিশশত বিশ সালের সতের মার্চে জন্ম মহান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সায়েরা খাতুন শেখ মুজিবের রত্নগর্ভা মাতা
শেখ লুৎফর রহমান এই ধন্যি ছেলের পিতা।

বাংলার খোকা বাঙালির এক বিস্ময় দুর্বার
ছোট্ট বেলার হাজার স্মৃতি গৌরব মহিমার।
গ্রামের মানুষ কষ্টে আছে জানলে খোকা তায়
গোলার ধান বের করে ঠিক দিত তাদের ঠাঁয়।

চাল ডাল নেই যার বাড়িতে তাকে পৌঁছে দিয়ে
সকাল বিকাল ভর দুপুরে ঘুরতো এসব নিয়ে।
প্রবল শীতের শীতার্তকে নিজের গায়ের চাদর
গরম কাপড় দিয়ে খোকা করতো সবায় আদর।

নিজের খাবার তুলে দিতেন অনাহারীর মুখে
এমনি খোকার ছেলেবেলা ছিলো মহা সুখে।
দেশমাতৃকার কল্যাণটা খোকার ছিল চাওয়া
সোনাছেলের সোনাহাতে পূর্ণ চাওয়া পাওয়া।

সেই খোকাই বিশ্ব বন্ধু বাঙালি জাতির পিতা
স্বাধীনতার ঘোষক তিনি সব বাঙালির মিতা।
স্বাধীনতার ঐ স্থপতি শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধুর অমর কীর্তি রবেই বিশ্বে বহমান।

যতকাল আছে বাঙালি জাতি বাংলার গতিধারা
এই বাংলার আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা,
নদী গিরি বন পাখি ফুল ফল কবিতা গল্প গান
শেখ মুজিবুর সব অনুভবে বাঙালির মহাপ্রাণ।

__ আহবায়ক, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ,পিরোজপুর .
জেলা শাখা।


এ ক্যটাগরির আরো খবর..