× Banner
সর্বশেষ
ডিএমপির অভিযানে ৪১৯ গ্রেপ্তার, ৭১ মামলা প্রথমবার এমপিও শিক্ষকদের বদলি শুরু দেশের ৫ জেলায় বন্যার ঝুঁকি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সতর্কবার্তা বেনাপোলে গণসংযোগে ইমদাদ, লক্ষ্য উন্নয়ন ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলার প্রতিশ্রুতি ভারতে আশ্রয় নেওয়ার পর প্রথমবার সরাসরি গণমাধ্যমে শেখ হাসিনা: ৫ আগস্ট বক্তব্য দেওয়ার ঘোষণা “জনপ্রতিনিধি ও কর্মকর্তারা দেশের মালিক নন, জনগণের সেবক” : ভূমি প্রতিমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা চিরস্মরণীয়: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আজ ৩ আগস্ট (১৭ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৩ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানিতে বাংলাদেশের আগ্রহ, দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতা জোরদারের উদ্যোগ

আপাতত চেয়ারম্যান থাকছেন চিশতী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

ফারমার্স ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীকে কেন্দ্রীয় ব্যাংকের অব্যাহতি প্রদানের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

বাংলাদেশ ব্যাংকের করা এক আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে ১৫ ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়ে জারি করা রুল বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চে শুনানি করতে বলেছেন আপিল বিভাগ।

আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।

ফারমার্স ব্যাংকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ কে রাশিদুল হক।

এছাড়া মাহবুবুল হক চিশতীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

আদেশের পরে এ কে রাশিদুল হক বলেন, ঋণ প্রদানে অনিয়মের অভিযোগ এনে ২০১৫ সালের ১৭ মে ফারমার্স বাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীকে অব্যাহতি দেন কেন্দ্রীয় ব্যাংক।

এর বৈধতা চ্যালেঞ্জ করে মাহবুবুল হক চিশতী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানি নিয়ে ওই বছরের ২৭ মে কেন্দ্রীয় ব্যাংকের অব্যাহতির আদেশ স্থগিত করে রুল জারি করেন।

হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে চলতি বছরের ২৮ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক আপিল বিভাগে যান।


এ ক্যটাগরির আরো খবর..