× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

গত ২৪ ঘণ্টায় দেশে করোনার সর্বশেষ আপডেট

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/corona-india-1.jpg

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২০০ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৫ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৯ জন। এতে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জন।

মঙ্গলবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল (১৯ জুলাই) করোনায় মৃতের সংখ্যা ছিল ২৩১ জন। এটি এ যাবত কালের একদিনে সর্বোচ্চ মৃত্যু।

এর আগে, গত ১১ জুলাই দেশে করোনায় মৃত্যু হয়েছিল ২৩০ জনের, ১২ জুলাই ২২০ জন, ১৩ জুলাই ২০৩ জন, ১৪ জুলাই ২১০ জন, ১৫ জুলাই ২২৬ জন, ১৬ জুলাই ১৮৭ জন, ১৭ জুলাই ২০৪ জন, ১৮ জুলাই ২২৫ জন। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪০ হাজার ৯৮২ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৫১০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩১ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৩ লাখ ৩৯ হাজার ৯০৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর হয় ঢাকা বিভাগে ৫১ জনের। এছাড়া খুলনায় ৫০, চট্টগ্রামে ৪৯, রাজশাহীতে ১২, বরিশালে ৭, সিলেটে ১১, রংপুরে ১২ এবং ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..