× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

ঘনিয়ে আসছে টোকিও অলিম্পিক, ঘণীভূত হচ্ছে শঙ্কা

Dutta
হালনাগাদ: সোমবার, ১৯ জুলাই, ২০২১

টোকিও অলিম্পিক ভিলেজে আরও দুই অ্যাথলেটের করোনা পজিটিভ হওয়ায় ঘণীভূত হচ্ছে শঙ্কা। আন্তর্জাতিক অলিম্পক কমিটির সদস্য রিউ সেউং মিন দক্ষিণ কোরিয়ান এই কর্মকর্তা জাপানের বিমান বন্দরে টেস্টে পজিটিভ হন। এদিকে, টোকিও’তে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে আগের সব রেকর্ড।

দিন যত এগুচ্ছে, শঙ্কা ঘণীভূত হচ্ছে। ২৩ জুলাই থেকে অলিম্পিক শুরু করার যে পরিকল্পনা জাপান নিয়ে রেখেছে। তা আদতে বাস্তবায়ন সম্ভব কিনা। বিশ্বের বিভিন্ন দেশের মতো করোনা আক্রান্তের সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে অলিম্পিক ভিলেজে।

শনিবার (১৭ জুলাই) ভিলেজে একমাত্র করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে আতঙ্কিত অ্যাথলেটরা। সেই সংখ্যাটা এখন তিন হয়েছে। নতুন করে আরও ২ অ্যাথলেট করোনা পজিটিভ শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে প্রথম শনাক্ত হওয়া এবং এই দুই অ্যাথলেট একই দেশ এবং ইভেন্টের। তাৎক্ষণিক পজিটিভ রোগীদের আইসোলেশনে নেওয়া হয়েছে। ওই দলের বাকি সদস্যদেরও পুনরায় টেস্ট করানো হচ্ছে এবং আলাদা রুমে আইসোলেশনে রাখা হয়েছে।

টোকিও অলিম্পিকে করোনা আক্রান্তের আরও খবর রয়েছে। অ্যাথলেটদের পর এবার করোনা আক্রান্ত হয়েছেন খোদ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য রিউ সেউং মিন। মূলত টোকিও বিমান বন্দরে নামার পর তাকে করানো টেস্টে পজিটিভ আসেন তিনি। কোরিয়ান এই কর্মকর্তাকে রাখা হয়েছে আইসোলেশনে।

দক্ষিণ কোরিয়া থেকে টোকিওর উদ্দেশে যাত্রার আগে নেগেটিভ রেজাল্ট নিয়েই যাত্রা করেন তিনি। তাছাড়া দুই ডোজ ভ্যাকসিনও নিয়েছেন তিনি। তারপরও করোনা আক্রান্তের খবর আতঙ্ক বাড়াচ্ছে অলিম্পিক ঘিরে।

এদিকে, টোকিও শহরে করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। দিন যত গড়াচ্ছে আক্রান্তের সংখ্যা ছাড়াচ্ছে আগের সব রেকর্ড। এই বছরের শুরুতে প্রায় ১৪০০ কোভিড রোগী একদিনে আক্রান্ত হয়। সেই রেকর্ডও ছাড়িয়েছে শনিবার। ১,৪১০ করোনা রোগী শনাক্ত হয়েছে নতুন করে।

টোকিওবাসীও বিরোধীতা করছেন অলিম্পিক আয়োজন নিয়ে। সাথে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। এমন অবস্থায় অলিম্পিক আয়োজন কতটা সম্ভব হবে সেটাই দেখার পালা।


এ ক্যটাগরির আরো খবর..