× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

আগামীকাল থেকে অনলাইনে মিলবে ট্রেনের টিকিট

Dutta
হালনাগাদ: সোমবার, ১২ জুলাই, ২০২১
পশ্চিমাঞ্চল রেলওয়ের টিকিট

কোরবানির ঈদে মানুষের চলাচল শিথিল হচ্ছে। আগামীকাল থেকে অনলাইনে মিলবে ট্রেনের টিকিট

আগামী বৃহস্পতিবার ( ১৫ জুলাই) থেকে ২৩ জুলাই পর্যন্ত কিছুটা শিথিল হচ্ছে চলমান বিধিনিষেধ। স্বাস্থ্যবিধি মেনে চলবে ট্রেন, তবে ফাঁকা থাকবে অর্ধেক আসন।

এ লক্ষ্যে মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরের পর থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের পরিচালনা শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে সোমবার (১২ জুলাই) রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. মাসুদ সারোয়ার সংবাদমাধ্যমকে বলেন, ট্রেনে যাত্রার পাঁচ দিন আগে থেকে টিকেট সংগ্রহ করতে হয়। কিন্তু এবার এই নিয়ম মানা নাও হতে পারে। এ ক্ষেত্রে সরকার প্রজ্ঞাপন জারির পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব। তবে আগামীকাল (মঙ্গলবার) দুপুরের পর থেকে অনলাইনে ট্রেনের টিকিট কেনা যাবে।

এর আগে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, আগামী ১৫ জুলাই (বৃহস্পতিবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল করবে। এ ক্ষেত্রে টিকিট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোনো টিকেট দেওয়া হবে না। বাকি সিদ্ধান্ত প্রজ্ঞাপনের আলোকে দেওয়া হবে।

এদিকে করোনা রোধে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার (১৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করা হবে।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলমান রয়েছে। যা শেষ হচ্ছে ১৪ জুলাই মধ্যরাতে।


এ ক্যটাগরির আরো খবর..