× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

বগুড়ায় জামাইয়ের হাতে শ্বশুর খুন

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৯ জুলাই, ২০২১
বগুড়ায় ৩৯ দিনে ১২ খুন

বগুড়ায় জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর আসাদুল ইসলাম (৪৫) খুন হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জুলাই) রাত ১০টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের পার ভবানীপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আসাদুল ইসলাম একই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, পার ভবানীপুর গ্রামের শাহিন আকন্দের ছেলে সাব্বির হোসেনের সঙ্গে আসাদুলের মেয়ে শিমু প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রায় এক বছর আগে শিমু বাড়ি থেকে সাব্বিরের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। বিয়ের পরও আসাদুল মেয়ে-জামাইকে মেনে নিতে অস্বীকৃতি জানান। এনিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশও হয়। প্রায় ৫ মাস আগে আসাদুল মেয়ে শিমুসহ জামাই হিসেবে সাব্বিরকে স্বীকৃতি দেন। জামাই হিসেবে মেনে নেয়ার কিছুদিন অতিবাহিত হতে না হতেই জামাই সাব্বির তার শ্বশুরের কাছে যৌতুক হিসেবে ৫ লাখ টাকা দাবি করেন। ফলে জামাই শ্বশুরের মধ্যে বিরোধ শুরু হয়।

বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে শ্বশুর আসাদুল বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি তিনমাথা নামক স্থানে পৌঁছালে যৌতুকের টাকা দাবি নিয়ে জামাই সাব্বিরের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জামাই সাব্বির শ্বশুর আসাদুলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় আসাদুলকে স্থানীয়রা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আসাদুলের সুরতহাল করার সময় বুকে ছুরি দিয়ে আঘাতের ১টি চিহ্ন দেখা গেছে। ঘটনার পরপরই জামাই সাব্বির পালিয়েছে। নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..